পুরীর পথে বাস দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে তীর্থযাত্রী বোঝাই বাসের ধাক্কা, আহত একাধিক
  • ১৩ নভেম্বর, ২০২৬ ১২:১৮
Prefer us on Google

ভুবনেশ্বর, ১৩ নভেম্বর: পুণ্যভূমি পুরীর উদ্দেশ্যে যাত্রা আর শেষ পর্যন্ত নির্বিঘ্নে হল না। আজ শুক্রবার ভোরে ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রী বোঝাই একটি বাস। প্রায় ৫৫ জন যাত্রী নিয়ে যাওয়া বাসটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, ওড়িশার বড়চানা থানা সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। পশ্চিমবঙ্গ থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই তীর্থযাত্রীরা। আজ শুক্রবার ভোরের দিকেই আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। এই দুর্ঘটনাটির জেরে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনাটির শব্দ শুনে ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।