Bartaman Logo
১০ জুন, ২০২৬

বোকারোতে নিকেশ আট মাওবাদী, একজনের মাথার দাম ছিল ১ কোটি টাকা, বড়সড় সাফল্য যৌথবাহিনীর

নিকেশ হওয়া মাওবাদীদের মধ্যে একজনের মাথার দাম ছিল ১ কোটি টাকা।

বোকারোতে নিকেশ আট মাওবাদী, একজনের মাথার দাম ছিল ১ কোটি টাকা, বড়সড় সাফল্য যৌথবাহিনীর
  • ২১ এপ্রিল, ২০২৫ ১২:০৪
Prefer us on Google

রাঁচি, ২১ এপ্রিল: মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী। ছত্তিশগড়ের পর ঝাড়খণ্ডের বোকারোতে আজ, সোমবার সকালে আট মাওবাদীকে নিকেশ করেছেন তাঁরা। নিকেশ হওয়া মাওবাদীদের মধ্যে একজনের মাথার দাম ছিল ১ কোটি টাকা। আজ, সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বোকারোতে যায় কোবরা বাহিনী ও সিআরপিএফের জওয়ানরা, সঙ্গে ছিল ঝাড়খণ্ড পুলিস। বোকারোর লুগু পাহাড়ি অঞ্চলে এদিন ভোর ৫টা ৩০ মিনিট থেকে শুরু হয় মাওবাদীদের সঙ্গে যৌথবাহিনীর গুলির লড়াই। যাতে নিকেশ করা হয় আট মাওবাদীকে। সঙ্গে উদ্ধার করা হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। যার মধ্যে রয়েছে একে সিরিজের রাইফেল, এসএলআর, আটটি কাট্টা বন্দুক ও একটি পিস্তল।

Advertisement

এই অভিযানে পুলিস বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে কারোর আঘাত লাগেনি। এখনও চলছে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাওবাদী দমনে আগেই কড়া বার্তা দিয়েছিলেন। আগামী ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলেই জানান তিনি। সঙ্গে মাওবাদীদের তিনি এও বার্তা দেন, অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে সরকার সবরকম সাহায্য করবে। ছত্তিশগড়ের যে গ্রামগুলি মাওবাদী মুক্ত বলে ঘোষণা করা হবে সেখানে ১ কোটি টাকা করে দেওয়া হবে উন্নয়নের স্বার্থে। এমনটাই জানিয়েছিলেন শাহ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ