Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রোমান্টিক ড্রামায় অহন

বক্স অফিসে ভালো ফল করছে অহন শেট্টি অভিনীত ‘বর্ডার ২’। এই সাফল্যের মাঝে হাত গুটিয়ে বসে থাকতে নারাজ অভিনেতা।

রোমান্টিক ড্রামায় অহন
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বক্স অফিসে ভালো ফল করছে অহন শেট্টি অভিনীত ‘বর্ডার ২’। এই সাফল্যের মাঝে হাত গুটিয়ে বসে থাকতে নারাজ অভিনেতা। তাই পরের কাজের পরিকল্পনা শুরু করেছেন তিনি। শোনা যাচ্ছে, এবার পরিচালক শাদ আলির সঙ্গে জুটি বাঁধছেন তিনি। রোমান্টিক ড্রামা ঘরানার এই ছবির জন্য যাবতীয় প্রস্তুতিও শুরু করেছেন নায়ক। ‘বর্ডার ২’-এর সাফল্য উদযাপনের পরই ছবির শ্যুটিং শুরু হবে। সূত্রের খবর, চলতি বছর মার্চের শেষ বা এপ্রিলের শুরু থেকেই ফ্লোরে যাবে ছবিটি। অহনের বিপরীতে এই ছবিতে কে থাকবেন, তা এখনও স্পষ্ট নয়। ছবির সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছে, কাস্টিং এখনও শেষ হয়নি। অহনের বিপরীতে নতুন প্রজন্মের কোনো অভিনেত্রীকেই বেছে নেওয়া হবে বলে খবর। শীঘ্রই এ বিষয়ে ঘোষণা করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ