Bartaman Logo
৯ জুন, ২০২৬

সঞ্জয় ভাণ্ডারি মামলায় রবার্ট ওয়াধেরাকে জেরা করল ইডি

আর্থিক তছরুপ মামলায় রবার্ট ওয়াধেরাকে জেরা করল ইনফোর্সমেন্ট ডিরেক্টর। এর আগে দুবার ইডির তলব এড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী।

সঞ্জয় ভাণ্ডারি মামলায় রবার্ট ওয়াধেরাকে জেরা করল ইডি
  • ১৫ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: আর্থিক তছরুপ মামলায় রবার্ট ওয়াধেরাকে জেরা করল ইনফোর্সমেন্ট ডিরেক্টর। এর আগে দুবার ইডির তলব এড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী। তবে সোমবার তিনি পৌঁছে যান দিল্লির ইডি অফিসে। জানা গিয়েছে, আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। সূত্রের খবর, লন্ডনের অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারির সঙ্গে রবার্টের সম্পর্ক, লন্ডনে তাঁর সম্পত্তি সহ আর্থিক তছরুপ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রবার্টকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উল্লেখ্য, ইউপিএ জমানায় অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারির নামে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। জানা যায়, প্রতিরক্ষা ক্ষেত্রে ৪০০ কোটি টাকা দুর্নীতি করেছেন সঞ্জয়। তবে ২০১৬ সালেই ভারত থেকে লন্ডন পালিয়ে যান তিনি। ২০২০ সালে ইংল্যান্ডে তাঁকে গ্রেপ্তার করা হলেও ভারতে ফেরানো সম্ভব হয়নি। এদিকে সঞ্জয়ের সঙ্গে রবার্ট ওয়াধেরার যোগের বিষয়টি  তদন্তকারীদের স্ক্যানারে উঠে এসেছে। এ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য গত মাসে দু’বার গান্ধী পরিবারের জামাই রবার্টকে নোটিস পাঠায় ইডি। তবে বিদেশযাত্রার কারণে হাজিরা এড়ান রবার্ট। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ