Bartaman Logo
১৩ জুন, ২০২৬

আন্দামানে প্রথমবার তল্লাশিতে ইডি, নজরে প্রাক্তন কংগ্রেস সাংসদ

আর্থিক দুর্নীতির অভিযোগে প্রথমবার আন্দামান-নিকোবরে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার আন্দামান-নিকোবর স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে দুর্নীতি ও আর্থিক তছরূপের অভিযোগে পোর্ট ব্লেয়ারের ৯ জায়গায় তল্লাশি চালায় ইডি।

আন্দামানে প্রথমবার তল্লাশিতে ইডি, নজরে প্রাক্তন কংগ্রেস সাংসদ
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পোর্ট ব্লেয়ার: আর্থিক দুর্নীতির অভিযোগে প্রথমবার আন্দামান-নিকোবরে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার আন্দামান-নিকোবর স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে দুর্নীতি ও আর্থিক তছরূপের অভিযোগে পোর্ট ব্লেয়ারের ৯ জায়গায় তল্লাশি চালায় ইডি। পাশাপাশি কলকাতার দুটি জায়গাতেও পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অন্তত ২০০ কোটি টাকার এই দুর্নীতিতে নাম জড়িয়েছে আন্দামানের প্রাক্তন কংগ্রেস সাংসদ কুলদীপ রাই শর্মার। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত এই ব্যাঙ্কের উপ সভাপতি ছিলেন কুলদীপ।

Advertisement

অভিযোগ,  অর্থ তছরুপের জন্য ১৫টিরও বেশি ভুয়ো কোম্পানি তৈরি করা হয়। সেই অ্যাকাউন্টগুলি  ব্যবহার করে দুশো কোটি টাকারও বেশি ঋণ বেআইনিভাবে নেওয়া হয়েছিল। এই ঋণের কাটমানি পেয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ সহ অন্যান্য অভিযুক্তরা। গত ১৫ মে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আন্দামান পুলিস। গত ১৮ জুলাই কুলদীপকে গ্রেপ্তার করা হয়। ব্যাঙ্কের এমডি, আধিকারিক সহ আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়। যদিও অভিযোগ খারিজ করে দিয়েছে আন্দামানের কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ব্যাঙ্ক জালিয়াতিতে প্রাক্তন কংগ্রেস সাংসদের নাম জড়ানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ