Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ইস্ট-ওয়েস্ট মেট্রো: চূড়ান্ত ছাড়পত্র সিআরএসের

রবিবার পরিদর্শনের পরই ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস) সুমিত সিংহল।

ইস্ট-ওয়েস্ট মেট্রো: চূড়ান্ত ছাড়পত্র সিআরএসের
  • ২৯ এপ্রিল, ২০২৫ ১৯:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার পরিদর্শনের পরই ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন  কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস) সুমিত সিংহল। তার কয়েক ঘণ্টার মধ্যেই মিলল সিআরএসের চূড়ান্ত ছাড়পত্র। যার অর্থ, ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুটে মেট্রো পরিষেবা এখন স্রেফ সময়ের অপেক্ষা। মেট্রো ভবনের এক শীর্ষকর্তা বলেন, ‘যাত্রী পরিষেবা মসৃণ করতে সিআরএস কিছু কাজের পরামর্শ দিয়েছেন। সেই মতো কাজ হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ