নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিশোর ভারতী স্টেডিয়ামে শুক্রবার কন্যাশ্রী কাপের ঢাকে কাঠি পড়ল। উদ্বোধনী ম্যাচে বড় জয় ইস্ট বেঙ্গলের মহিলা দলের। মৈত্রী সংঘকে ৮-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। জয়ী দলে হয়ে জোড়া লক্ষ্যভেদ সুলঞ্জনা রাউল ও দেবলীনার। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন সিন্ডি, সুজেস, সুস্মিতা লেপচা ও কার্থিকা।
ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বসু, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত প্রমুখ।
এদিকে, কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। অভিনব উদ্যোগ নিল ডায়মন্ডহারবার এফসি। কিবু ভিকুনার দল আই লিগ টু’য়ের চ্যাম্পিয়ন। কিন্তু শোকের আবহে উৎসব স্থগিত রাখার নির্দেশ দেন কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়।