Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

আজ গোয়া পৌঁছোবে ইস্ট বেঙ্গল

নাওরেম মহেশের সঙ্গে খুনসুটি করতে করতে মাঠ ছাড়লেন শৌভিক চক্রবর্তী। হিরোসি আবার কিট ব্যাগ রেখে জ্যাকেট খুঁজতে ব্যস্ত।

আজ গোয়া পৌঁছোবে ইস্ট বেঙ্গল
  • ২৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাওরেম মহেশের সঙ্গে খুনসুটি করতে করতে মাঠ ছাড়লেন শৌভিক চক্রবর্তী। হিরোসি আবার কিট ব্যাগ রেখে জ্যাকেট খুঁজতে ব্যস্ত। পিছন থেকে সিবলে এসে কিট ব্যাগের উপর তা রাখতেই হাতেনাতে ধরা পড়লেন। তা দেখে হাসিতে লুটোপুটি জিকসন সিংরা। বুধবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শেষের এই কোলাজই বলে দিচ্ছে, ফুরফুরে মেজাজে ইস্ট বেঙ্গল। সুপার কাপের সেমি-ফাইনাল খেলতে বৃহস্পতিবার বিকেলে গোয়া পৌঁছোবে মশাল বাহিনী। ৪ ডিসেম্বর তাদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। তার আগে এদিন ঘরের মাঠে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেললেন হামিদ, রশিদরা। শুক্রবার গোয়ায় ডেম্পোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। সেখানেই ফর্মেশন ঝালিয়ে নেবেন স্প্যানিশ কোচ । মাঠ ছাড়ার আগে অস্কার জানালেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। তবে এই বিরতিতে ছন্দপতন হওয়ার আশঙ্কা থাকে। ফুটবলারদের ফোকাস ধরে রাখাই চ্যালেঞ্জ। তবে সবাই পেশাদার। সমস্যা হবে না।’

Advertisement

পূর্ণশক্তির দল নিয়েই এদিন অনুশীলন সারলেন অস্কার। তবে সকলের নজর ছিল সাউল ক্রেসপোর উপর। এই লাল-হলুদ বাহিনীর হৃৎপিণ্ড তিনি। স্প্যানিশ মিডিও বল পায়ে দলের সঙ্গেই অনুশীলন করলেন। কিন্তু ৯০ মিনিট খেলার মতো অবস্থায় তিনি নেই। অনিশ্চিত সেমি-ফাইনালে। বাকিরা সকলেই ফিট। মূলত উইং প্লে’র উপরেই জোর দিতে দেখা গেল কোচ অস্কারকে। কারণ কার্ড সমস্যায় পাঞ্জাব এফসি’র দুই উইং ব্যাক সেমি-ফাইনালে খেলতে পারবেন না। সেই দুর্বল জায়গায় আঘাত করেই দ্রুত গোল তুলে নেওয়াই লক্ষ্য স্প্যানিশ কোচের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ