Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ প্রস্তুতি শুরু ইস্ট বেঙ্গলের

দেশের শীর্ষ লিগ হওয়া নিয়ে ধোঁয়াশা ক্রমশ কাটছে। ফেব্রুয়ারির মাঝামাঝি আইএসএল শুরু করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।

আজ প্রস্তুতি শুরু ইস্ট বেঙ্গলের
  • ৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের শীর্ষ লিগ হওয়া নিয়ে ধোঁয়াশা ক্রমশ কাটছে। ফেব্রুয়ারির মাঝামাঝি আইএসএল শুরু করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। সেই কথা মাথায় রেখে সোমবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে দল নিয়ে প্রস্তুতিতে নামছেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। সুপার কাপ ফাইনালে হারের পর ফুটবলারদের ছুটি দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। প্রায় চার সপ্তাহ পর ফের অনুশীলনে ফিরছেন শৌভিক-আনোয়াররা। শনিবার দুপুরেই শহরে পৌঁছে গিয়েছেন কোচ অস্কার। বিদেশিরা সকলে এখনও এসে পৌঁছাননি। তবে ভিনরাজ্যের ফুটবলারদের রবিবার রাতের মধ্যে কলকাতায় চলে আসার কথা। ফলে সোমবার পুরো স্কোয়াড হাতে পাবেন না অস্কার। গত কয়েক বছর লিগে বারবার মুখ থুবড়ে পড়েছে ইস্ট বেঙ্গল। সেই তুলনায় চলতি মরশুমে অনেক বেশি গোছানো দেখাচ্ছে অস্কার ব্রিগেডকে। তাই এবার শীর্ষ লিগে ভালো ফল করার লক্ষ্যে অন্তত দেড় মাসের প্রস্তুতি সারতে চাইছেন স্প্যানিশ কোচ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ