Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

জাপানে ভূমিকম্প, সুনামি সতর্কতা

ফের জোরালো ভূমিকম্প জাপানে। এর ধাক্কায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলে জারি করা হল সুনামি সতর্কতা। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার উত্তরাঞ্চলের উপকূল এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে।

জাপানে ভূমিকম্প, সুনামি সতর্কতা
  • ৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

টোকিও: ফের জোরালো ভূমিকম্প জাপানে। এর ধাক্কায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলে জারি করা হল সুনামি সতর্কতা। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার উত্তরাঞ্চলের উপকূল এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.২। উপকূলবর্তী শহর আওমোরির কাছে হোক্কাইডো উপকূলে ভূমিকম্প আঘাত হানে। সোমবার স্থানীয় সময় রাত এগারোটা (ভারতীয় সময় ৭.৪৫) নাগাদ কম্পন অনুভূত হয়। কম্পনের কেন্দ্র ছিল সমুদ্রপৃষ্ঠের ৫০ কিমি নীচে। এর পরিপ্রেক্ষিতে সংলগ্ন উপকূলগুলিতে ১০ ফুট পর্যন্ত সুনামি আছড়ে পড়ার সতর্কতা জারি হয়েছে। এই অঞ্চলের পরমাণু বিদ্যুৎ প্রকল্পগুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ শুরু করেছে প্রশাসন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ