Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

ভূমিকম্প দিল্লিতে

ভূমিকম্পে কাঁপল নয়াদিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকা। বৃহস্পতিবার সকালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। দিল্লির পাশাপাশি নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ, গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্প দিল্লিতে
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভূমিকম্পে কাঁপল নয়াদিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকা। বৃহস্পতিবার সকালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। দিল্লির পাশাপাশি নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ, গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের উৎসস্থল রাজধানী থেকে ৬০ কিলোমিটার পশ্চিমে হরিয়ানার ঝাঝরে। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। গত পাঁচ মাসের মধ্যে এটি দিল্লির সবচেয়ে বড় কম্পন হলেও ক্ষতি তেমন হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ