Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

৪ ডিসেম্বর ‘পরখ রাষ্ট্রীয় সর্বেক্ষণ’

৪ ডিসেম্বর ‘পরখ রাষ্ট্রীয় সর্বেক্ষণ’
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ বছর স্কুলে স্কুলে পরখ রাষ্ট্রীয় সর্বেক্ষণ হবে ৪ ডিসেম্বর। তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণির পড়ুয়াদের নিয়ে এই সমীক্ষা চালাবে কেন্দ্রীয় সংস্থা এনসিইআরটি’র অধীন ‘পরখ’ বিভাগটি। তবে, কোনও স্কুলে পর্যাপ্ত শ্রেণিকক্ষ থাকলে অন্য ক্লাসের পড়ুয়াদেরও এই সমীক্ষায় শামিল করা যাবে। যে সব স্কুলে এই সমীক্ষা হবে, সেগুলিতে ওইদিন অন্য কোনও পরীক্ষা রাখা যাবে না বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গোটা দেশে তথা রাজ্যগুলিতে স্কুলশিক্ষার হালহকিকৎ বুঝতে অধীন সংস্থাগুলির মাধ্যমে এই সমীক্ষা করে থাকে শিক্ষামন্ত্রক। আগে এটির নাম ছিল ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে। গণিত, বিজ্ঞান এবং ভাষা বিষয়গুলির উপরে পরীক্ষা হবে। এ বছর সারা দেশে ৭৫ হাজার ৫৬৫টি স্কুলের ২২ লক্ষ ৯৪ হাজার ৩৭৭ জন পড়ুয়াকে চিহ্নিত করা হয়েছে সমীক্ষার জন্য। 
Advertisement
সম্পর্কিত সংবাদ