Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে দিলীপ ঘোষের ডিএম অফিস অভিযান কার্যত ফ্লপ

মালদহে দিলীপ ঘোষের ডিএম অফিস অভিযান কার্যত ফ্লপ
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহে দিলীপ ঘোষের নেতৃত্বে ডিএম অফিস অভিযান কর্মসূচি কার্যত ফ্লপ। বহু আগে থেকে কর্মসূচি ঘোষণা করেও মেরেকেটে পাঁচ-সাতশোর বেশি লোক টানতে পারল না পদ্ম শিবির।  শুক্রবার ইংলিশবাজার শহরের টাউন হলের সামনে জমায়েত করেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেখান থেকে বেলা ১টা নাগাদ তাঁদের মিছিল শুরু হয়। মালদহ উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির দুই সভাপতি যথাক্রমে প্রতাপ সিং এবং অজয় গঙ্গোপাধ্যায় ও ইংলিশবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্রকে সঙ্গে নিয়ে মিছিলের নেতৃত্ব দেন দিলীপ ঘোষ।

Advertisement

টাউন হল থেকে বেরিয়ে এলআইসি মোড় থানা রোড় ফোয়ারা মোড় ধরে মিছিল পৌছয় ডিএম অফিসের সামনে। বিজেপি কর্মী-সমর্থকরা প্রথম ব্যারিকেড ভাঙেন। তাঁরা দ্বিতীয় ব্যারিকেড ভাঙার নাম মাত্র চেষ্টা করেন। দিলীপ ঘোষ সহ জেলা নেতারা অবশ্য প্রথমে ব্যারিকেড মুখো হননি। তাঁরা প্রচার গাড়ির উপরেই অস্থায়ী মঞ্চ করে সেখানে একে একে বক্তব্য রাখেন। পরে জেলাশাসকের দপ্তরের দিকে গিয়ে দ্বিতীয় ব্যারিকেডের সামনে থেকেই ফিরে যান দিলীপ।
এদিন অস্থায়ী মঞ্চ থেকে দিলীপ ঘোষ বলেন, দরকার হলে মালদহের মানুষ শক্তি প্রদর্শন করবে। বিজেপির নেতৃত্বেই করবে। তারা বারবার আমাদের ভোট দিয়ে আমাদের সঙ্গে আছেন প্রমাণ করেছেন। গ্রামে গ্রামে থানায় থানায় আমরা বিক্ষোভ দেখাব। অচল করে দেব মালদহ, মুর্শিদাবাদকে।
তিনি আরও বলেন, হিংসা এবং দুর্নীতি এই দু’টি কারণে আমরা রাস্তায় এসেছি। ১৮ হাজার যোগ্য শিক্ষক যাঁরা পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাঁদের চাকরি খেয়ে নিয়েছে এই সরকার। কারণ বিরাট দুর্নীতি হয়েছে। আট হাজার লোককে অবৈধ ভাবে পদ তৈরি করে তাঁদের কাছ থেকে ১২-১৫ লক্ষ টাকা করে নিয়ে চাকরিতে ঢোকানো হয়েছে। তারা অবৈধ প্রমাণ হয়ে গিয়েছে। কিন্তু কে যোগ্য অযোগ্য বোঝা যাচ্ছে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ