Bartaman Logo
৯ জুন, ২০২৬

বোয়িং বিমানের ‘ফুয়েল কন্ট্রোল সুইচ’ পরীক্ষার নির্দেশ

আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর ফিরল হুঁশ! বোয়িং বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ পরীক্ষা করাতে হবে। সোমবার এমনই নির্দেশ দিল অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রণ সংস্থা (ডিজিসিএ)।

বোয়িং বিমানের ‘ফুয়েল কন্ট্রোল সুইচ’ পরীক্ষার নির্দেশ
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর ফিরল হুঁশ! বোয়িং বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ পরীক্ষা করাতে হবে। সোমবার এমনই নির্দেশ দিল অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রণ সংস্থা (ডিজিসিএ)। দেশের বিমান পরিবহণ সংস্থাগুলিতে বলা হয়েছে, এই পরীক্ষা বাধ্যতামূলক। রিপোর্ট জমা করতে হবে আগামী ২১শে জুলাইয়ের মধ্যে। উল্লেখ্য, কিছুদিন আগেই আমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা করেছে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো(এএআইবি)। রিপোর্টে বলা হয়, দুর্ঘটনার আগে বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ রান থেকে কাটঅফ অবস্থায় চলে যায়। অর্থাৎ বন্ধ হয়ে যায়। কিন্তু দুই পাইলটের কথোপকথনের রেকর্ড অনুযায়ী, তাঁদের কেউ সুইচ বন্ধ করেনি। প্রশ্ন ওঠে, তবে কি ওই সুইচেই যত গোলমাল? 

Advertisement
সম্পর্কিত সংবাদ