Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

রাজ্যের গ্রামাঞ্চলে ৭২ হাজার স্পটে মিলল ডেঙ্গু মশার লার্ভা

সরকারের তরফে ডেঙ্গু রোধে লাগাতার প্রচার করা হলেও মানুষ সচেতন নয়। কারণ জেলায় জেলায় জল জমে মশার বংশ বিস্তারের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এমনই চাঞ্চল্যকর পরিস্থিতির কথা উঠে এসেছে পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে।

রাজ্যের গ্রামাঞ্চলে ৭২ হাজার স্পটে মিলল ডেঙ্গু মশার লার্ভা
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সরকারের তরফে ডেঙ্গু রোধে লাগাতার প্রচার করা হলেও মানুষ সচেতন নয়। কারণ জেলায় জেলায় জল জমে মশার বংশ বিস্তারের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এমনই চাঞ্চল্যকর পরিস্থিতির কথা উঠে এসেছে পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে। আসলে পরিবেশ পরিচ্ছন্ন রাখা বা জল জমতে না দেওয়ার মতো সচেতনতা এখনও মানুষের মধ্যে গড়ে ওঠেনি। প্রাক-বর্ষার সময় থেকেই বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেছেন মশাবাহিত রোগ নির্মূল করার সঙ্গে যুক্ত কর্মীরা। তাতে এখনও পর্যন্ত ৭২ হাজারের বেশি স্থান চিহ্নিত করা গিয়েছে, যেখানে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গিয়েছে। এর মধ্যে বেশিরভাগই অপরিষ্কার নর্দমা, পরিত্যক্ত পাত্র ইত্যাদি। যদিও পঞ্চায়েতের কর্মীদের তৎপরতায় ইতিমধ্যেই ৫০ হাজার স্পট পরিষ্কার করে দেওয়া হয়েছে। মশাবাহিত রোগ নির্মূল এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা নিয়ে ক’দিন আগেই দপ্তরে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখানে বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধিদের ডেকে সার্বিক পরিস্থিতি বোঝানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ