Bartaman Logo
৮ জুলাই, ২০২৬

এআই সম্মেলনের জেরে তীব্র যানজট, নাকাল দিল্লিবাসী

নেই ক্যাব, শাটল কিংবা অন্য কোনো পরিবহণ। দিল্লিতে এআই সামিট দিনের মতো শেষ হওয়ার পর তাই দীর্ঘ পথ হেঁটেই ফিরতে হচ্ছে অংশগ্রহণকারীদের একটি বড় অংশকে।

এআই সম্মেলনের জেরে তীব্র যানজট, নাকাল দিল্লিবাসী
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নেই ক্যাব, শাটল কিংবা অন্য কোনো পরিবহণ। দিল্লিতে এআই সামিট দিনের মতো শেষ হওয়ার পর তাই দীর্ঘ পথ হেঁটেই ফিরতে হচ্ছে অংশগ্রহণকারীদের একটি বড় অংশকে। শুধুমাত্র এদেশীয়রাই নন। এই তালিকায় রয়েছেন বিদেশি অংশগ্রহণকারীরাও। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আম আদমি পার্টি (আপ)। আর তারপরেই এবিষয়ে শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের এআই সামিটে অংশ নিতে এসে দেশ-বিদেশের অভ্যাগতরা যে এভাবে হয়রানির শিকার হচ্ছেন, তাও কি আদতে দেশের মুখ পোড়াচ্ছে না? তবে শুধুমাত্রই এআই সম্মেলনের অংশগ্রহণকারী নয়। গত সোমবার, অর্থাৎ এআই সম্মেলন শুরুর দিন থেকেই দিল্লিতে চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি রাত ১০টা, সাড়ে ১০টাতেও দিল্লি শহরজুড়ে তীব্র যানজটে আটতে থাকতে হচ্ছে আমজনতাকে। কার্যত কোনো কাজেই আসছে না দিল্লি ট্র্যাফিক পুলিসের জারি করা এসংক্রান্ত অ্যাডভাইজরিও। রাতেই শুধু নয়। দিনেও গন্তব্যে পৌঁছতে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে দিল্লিবাসীকে। যেখানে এআই সামিট হচ্ছে, সেই ভারত মণ্ডপমের পাঁচ-ছ’কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো গন্তব্যেও অটো কিংবা ক্যাব চালকরা যেতে চাইছেন না। ফলে অনেককেই হাঁটতে হচ্ছে দীর্ঘপথ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ