নয়াদিল্লি: শীঘ্রই আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ফের আলোচনা শুরু নিয়ে আশাবাদী ভারত। সেক্ষেত্রে ভারতীয় পণ্যের উপর চড়া হারে শুল্ক সমস্যার নিষ্পত্তি প্রয়োজন। তাহলেই মিলবে সাফল্য। বৃহস্পতিবার এমনটাই জানালেন এক সরকারি আধিকারিক। তবে আলোচনার নতুন দিনক্ষণ নিয়ে কিছু বলতে চাননি তিনি।



