২২ জুলাই, নয়াদিল্লি: মঙ্গলবার সাতসকালে কেঁপে উঠল রাজধানী। আরও একবার ভূমিকম্প অনুভূত হল দিল্লি ও এনসিআর এলাকায়। আজ ভোর ৬টা নাগাদ ফরিদাবাদে এই কম্পন অনুভূত হয়েছে।
২২ জুলাই, নয়াদিল্লি: মঙ্গলবার সাতসকালে কেঁপে উঠল রাজধানী। আরও একবার ভূমিকম্প অনুভূত হল দিল্লি ও এনসিআর এলাকায়। আজ ভোর ৬টা নাগাদ ফরিদাবাদে এই কম্পন অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে জানানো হয়েছে, ফরিদাবাদে ভূপৃষ্ঠ থেকে ৫ কিমি নীচে এই কম্পন আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.২। তবে সৌভাগ্যের বিষয় হল, এর জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সাধারণ ভাবে, রিখটার স্কেলে ৫ মাত্রার কম ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সম্ভাবনা খুব কম থাকে। ৩.২ মাত্রার কম্পনকে মূলত মৃদু তীব্র ভূমিকম্পের বিভাগে ফেলা হয়। এদিনের ভূমিকম্প এই বিভাগে পড়ায় আমজনতার স্বাভাবিক জীবনযাত্রার ছন্দেও কোনও ব্যাঘাত ঘটেনি।