Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অ্যাটলির ৭০০ কোটি টাকার ছবিতে দীপিকা, হিরো অল্লু অর্জুন

দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে বলিউড ক্যুইন দীপিকা পাডুকোনকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি।

অ্যাটলির ৭০০ কোটি টাকার ছবিতে দীপিকা, হিরো অল্লু অর্জুন
  • ৭ জুন, ২০২৫ ১৮:০৬
Prefer us on Google

মুম্বই, ৭ জুন: দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে বলিউড ক্যুইন দীপিকা পাডুকোনকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি। সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। জানা গিয়েছিল, তাঁর জায়গায় প্রভাসের পরিবর্তে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। বিষয়টি নিয়ে বি-টাউনে বেশ হইচইও হয়। কারণ হিসেবে জানা গিয়েছিল ৮ ঘণ্টার শিফটে কাজ করার শর্ত দিয়ে পরিচালকের রোষানলে পড়েছিলেন তিনি। মূলত সেই জন্যই নাকি বাদ পড়েছিলেন ছবি থেকে। 

Advertisement

কিন্তু সেই ঘটনার রেশ কাটতেই না কাটতেই এবার দীপিকাকে নিয়ে বড়সড় ঘোষণা করলেন পরিচালক অ্যাটলি। ছবির নাম ‘AA22xA6’। হিরো অল্লু অর্জুন। তবে তাক লাগানোর বিষয় হচ্ছে এই সিনেমার বাজেট। যা না কী প্রায় ৭০০ কোটি টাকা। ইতিমধ্যেই ইউটিউবে দেখা গিয়েছে সিনেমার একটি ঝলকও। যেখানে দীপিকাকে দেখা গিয়ে ভিন্ন লুকে। অনেকেই মনে করছেন এই ধরণের লুকে আগে কখনই, কেউই দেখেননি মস্তানিকে। মনে করা হচ্ছে এই ছবি ফ্যান্টাসি এবং অ্যাকশনধর্মী। ইউটিউবের ভিডিওতে পরিচালক অ্যাটলির সঙ্গে দীপিকার বিভিন্ন কথাবার্তার ঝলকও দেখা গিয়েছে। তাতে বেশ খানিকটা উচ্ছ্বসিত অভিনেত্রী। সেই সময় তাঁর হাতে রয়েছে সিনেমার স্ক্রিপ্টও। এমনকী শ্যুটিংয়ের বিভিন্ন মুহূর্তের দৃশ্যও ভিডিওতে ফুটে উঠেছে। দেখা যাচ্ছে নকল ঘোড়ায় চড়ছেন দীপিকা, হাতে রয়েছে তলোয়ার। কিছু অ্যাকশনধর্মী দৃশ্য দেখে প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। কানাঘুষোয় খবর, এই ছবিতে রণবীর ঘরণি ছাড়াও আরও ৫ জন অভিনেত্রীকে দেখা যেতে পারে। যাদের মধ্যে থাকতে পারে জাহ্নবী কাপুর, মৃণাল ঠাকুরের মতো মুখও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ