Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, শহর থেকে জেলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, শহর থেকে জেলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস
  • ২৮ মে, ২০২৫ ১০:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে। এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে আজ,  বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে। দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে আগামী কাল, বৃহস্পতিবার ও  শুক্রবার। দু’দিনই অনেকগুলি  জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে জোরালো হাওয়া বইতে পারে কোথাও কোথাও।

Advertisement

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, কলকাতা ও সংলগ্ন এলাকাতেও ভারী বৃষ্টি হতে পারে এই সময়ে। নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। যার ফলে শহর সহ গোটা রাজ্যেই কমবে তাপমাত্রা। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম। এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ, বুধবার শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ১৩.৩ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ