Bartaman Logo
৪ জুলাই, ২০২৬

ওড়িশায় মূক-বধির স্কুলছাত্রীদের যৌন হেনস্তা, অভিযোগ ওয়ার্ডেনের বিরুদ্ধে

মূক, বধির ও দৃষ্টিহীন ছাত্রীদের যৌন হেনস্তার অভিযোগ উঠল স্কুল ওয়ার্ডেনের বিরুদ্ধে। ওড়িশার কালাহান্ডির পরমানন্দপুরের রেডক্রস স্কুলের।

ওড়িশায় মূক-বধির স্কুলছাত্রীদের যৌন হেনস্তা, অভিযোগ ওয়ার্ডেনের বিরুদ্ধে
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভূবনেশ্বর: মূক, বধির ও দৃষ্টিহীন ছাত্রীদের যৌন হেনস্তার অভিযোগ উঠল স্কুল ওয়ার্ডেনের বিরুদ্ধে। ওড়িশার কালাহান্ডির পরমানন্দপুরের রেডক্রস স্কুলের। সেখানে মূলত পড়াশোনা করে মূক, বধির ও দৃষ্টিহীন পড়ুয়ারা। অভিযুক্ত ওয়ার্ডেনের নাম সন্ধ্যাদর্শন মহাপাত্র। অভিযোগ, স্কুলের ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করত সে। এবিষয়ে কাউকে জানালে ছাত্রদের পর্যন্ত মারধর করা হত। সন্ধ্যার কুকীর্তির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। গোটা ঘটনার তদন্তে অতিরিক্ত জেলাশাসকের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্তের একাধিক ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, স্কুলের অন্ধকার কোণে এক ছাত্রীকে স্পর্শ করছে সন্ধ্যাদর্শন। নির্যাতিতা ইঙ্গিতের মাধ্যমে ওয়ার্ডেনকে থামানোর চেষ্টা করছে। তা সত্ত্বেও অত্যাচার থামছে না। কালাহান্ডির জেলা শিশু সুরক্ষা আধিকারিক শৈলেন্দু মহাপাত্র বলেন, ‘কয়েকজন কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে এবিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করবে তদন্ত কমিটি। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ