Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কলেজ মোড়ের কাছে বিপজ্জনক হোর্ডিংয়ের কাঠামো, রাস্তায় খুলে পড়ল লোহার রড

মাথাভাঙা শহরের কলেজ মোড় সংলগ্ন এলাকার একটি হোর্ডিংয়ের স্ট্রাকচার থেকে লোহার অংশ খুলে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কলেজ মোড়ের কাছে বিপজ্জনক হোর্ডিংয়ের কাঠামো, রাস্তায় খুলে পড়ল লোহার রড
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা শহরের কলেজ মোড় সংলগ্ন এলাকার একটি হোর্ডিংয়ের স্ট্রাকচার থেকে লোহার অংশ খুলে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরসভা ও বিজ্ঞাপন দেওয়া সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা সহ ব্যবসায়ীরা। যদিও পুরসভা জানিয়েছে, কোথাও ব্যানার, হোর্ডিং লাগানোর পর তার দেখভাল করার দায়িত্ব সেই সংস্থার। কোন সংস্থার ওই হোর্ডিং ছিল তা খোঁজ নিয়ে দেখে তাদের বিষয়টি জানানো হবে। কলেজ মোড় থেকে শহরের দিকের রাস্তায় ব্যাপক ভিড় হয় দিনের বেলায়। বৃহস্পতিবার যেসময়ে লোহার অংশ খুলে পড়ে সেই সময়ে রাস্তায় লোকজন কম থাকায় কোনও দুর্ঘটনা ঘটেনি। 

Advertisement

স্থানীয় ব্যবসায়ী কৃষ্ণ বর্মন বলেন, এই রাস্তাটি শহরের সবচেয়ে ব্যস্ততম রাস্তা। রাস্তার উপর লাগানো হোর্ডিং স্ট্যান্ড থেকে লোহার একটি অংশ খুলে পড়ে। প্রায় ২০ কেজি ওজনের লোহার রড ছিল সেটি। টোটো বা অটোর উপর পড়লে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। ওই সময়ে রাস্তা ফাঁকা থাকায় কেউ হতাহত হয়নি। পুরসভা হোর্ডিং লাগানোর জন্য ট্যাক্স আদায় করে। সংস্থাগুলি হোর্ডিং লাগানোর পর আর কোনও খোঁজ রাখে না। বিষয়টি পুরসভায় জানানো হয়েছে। 
মাথাভাঙ পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, কলেজ মোড় এলাকায় কাদের হোর্ডিং লাগানো রয়েছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। আমাদের জায়গা ব্যবহার করার জন্য আমরা ট্যাক্স আদায় করি। রক্ষণাবেক্ষণ করে নির্দিষ্ট সংস্থা। শহরে যাতে এ ধরনের ঘটনা আর না হয়, তা দেখা হবে। যাদের বড় বড় হোর্ডিং লাগানো রয়েছে তাদের সর্তক করা হবে।  এই হোর্ডিং স্ট্রাকচার থেকেই লোহার অংশ খুলে পড়ে। - নিজস্ব চিত্র। 

Advertisement
সম্পর্কিত সংবাদ