নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের নজরুল পল্লিতে ডাইকিন সলিউশন প্লাজা’র একটি নতুন আউটলেট হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট(পূর্ব) কুণাল বসু বলেন, ডাইকিন সলিউশন প্লাজা বর্ধমানের ক্রেতাদের কাছে উন্নত পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন আউটলেটে স্প্লিট এসি, ভিআরভি, ক্যাসেট এসি, ডাক্ট টাইপ এসি, টাওয়ার এসি সহ বিভিন্ন ধরণের সামগ্রী থাকবে। ক্রেতাদের সমস্ত চাহিদা এই সংস্থাটি পূরণ করবে। কর্তৃপক্ষের দাবি, আগামী দিনে এই সংস্থার উৎপাদিত পণ্যের জনপ্রিয়তা আরও বাড়বে। বর্ধমানে আউটলেটের উদ্বোধনী ছিলেন রাজ্যের ব্রাঞ্চ অপারেশন প্রধান অনির্বাণ হাটি, রিজিওনাল মার্কেটিং ম্যানেজার সায়ন বসু, প্রোপাইটর সাবির মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।-নিজস্ব চিত্র



