Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আন্ডারপাসের কাজ করতে গিয়ে সিলিন্ডার ফেটে বিপত্তি, গুরুতর জখম সাত

রেললাইনের আন্ডারপাসের কাজের সময় বিপত্তি। ওয়েল্ডিংয়ের সময় সিলিন্ডার ফেটে জখম সাতজন। দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

আন্ডারপাসের কাজ করতে গিয়ে সিলিন্ডার ফেটে বিপত্তি, গুরুতর জখম সাত
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াচক: রেললাইনের আন্ডারপাসের কাজের সময় বিপত্তি। ওয়েল্ডিংয়ের সময় সিলিন্ডার ফেটে জখম সাতজন। দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বিকট শব্দ হয় চামাগ্রাম স্টেশন সংলগ্ন ১৮ মাইল আন্ডারপাসের কাছে। স্থানীয় বাসিন্দা ও রেলের কর্মীরা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় সাত কর্মী পড়ে রয়েছেন। তাঁদের উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে। তাঁরাও দ্রুত চলে আসেন হাসপাতালে। আশঙ্কাজনক থাকায় দু’জন শ্রমিককে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন বেদরাবাদ গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আশঙ্কাজনক দু’জনের নাম রহমত শেখ ও রসুল শেখ। প্রত্যেকেই শিমুলতলা গ্রামের বাসিন্দা। বিস্ফোরণের বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকায়। ছুটে আসে আরপিএফ এবং বৈষ্ণবনগর থানার পুলিস। রহমতের স্ত্রী সাবিনা বিবি বলেছেন, সকালে স্বামী কাজে গিয়েছিলেন।  দুপুর নাগাদ একজন ফোনে জানান স্বামী খুব অসুস্থ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে দেখি স্বামী সহ আরও কয়েকজন ভর্তি রয়েছেন। 
রেল আধিকারিক সুধীর চক্রবর্তী বলেন, কীভাবে এই ঘটনা ঘটেছে বলা যাচ্ছে না। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।
বৈষ্ণবনগর থানা এলাকার চামাগ্রামের বাসিন্দা রঞ্জন দাস বলেন, বিস্ফোরণের আওয়াজে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে শুনতে পাই ওয়েল্ডিং করার সময় সিলিন্ডার ফেটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে বড় ঘটনা ঘটতে পারত।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ