Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গোসাবায় পুকুরে মিলল কুমির

কোটালের জেরে জল বাড়তেই বিদ্যাধরী নদী থেকে লোকালয়ে এক ব্যক্তির পুকুরে ঢুকে পড়ল কুমির। বৃহস্পতিবার সকালে তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।

গোসাবায় পুকুরে মিলল কুমির
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কোটালের জেরে জল বাড়তেই বিদ্যাধরী নদী থেকে লোকালয়ে এক ব্যক্তির পুকুরে ঢুকে পড়ল কুমির। বৃহস্পতিবার সকালে তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। এদিন গোসাবার বালি দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিরাজনগরে ঘটেছে এই ঘটনা। এলাকাবাসী বন বিভাগকে খবর দিলে বনকর্মীরা পুকুরে জাল ফেলে কয়েক ঘণ্টার চেষ্টায় বিশালাকার কুমিরটিকে ধরতে সক্ষম হন। সেটিকে আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। শারীরিক পরীক্ষার পর তাকে গভীর জঙ্গলের নদীতে ছেড়ে দেওয়া হবে বলে বনবিভাগ জানিয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ