নয়াদিল্লি: বকেয়া টাকা আদায় সংক্রান্ত বিবাদের ক্ষেত্রে আদালতগুলি ‘রিকভারি এজেন্টে’র ভূমিকা নিয়ে পারে না। উত্তরপ্রদেশের একটি মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এক্ষেত্রে টাকা ফেরতের বিবাদ ঘিরে অপহরণের মামলা করা হয়েছিল। এভাবে দেওয়ানি বিবাদের বিষয়গুলিকে ফৌজদারি মামলায় পরিণত করার যে প্রবণতা শুরু হয়েছে, তার তীব্র সমালোচনা করেছে শীর্ষ আদালত।



