Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আদালতের নির্দেশে সোমবার পর্যন্ত স্বস্তি কার্তিক মহারাজের

হাইকোর্টে স্বস্তি পেলেন কার্তিক মহারাজ। আপাতত আগামী সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না পুলিস।

আদালতের নির্দেশে সোমবার পর্যন্ত স্বস্তি কার্তিক মহারাজের
  • ৪ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টে স্বস্তি পেলেন কার্তিক মহারাজ। আপাতত আগামী সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না পুলিস। ধর্ষণ, জোর করে গর্ভপাত করানোর অভিযোগে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে মুর্শিদাবাদের নবগ্রাম থানায় এফ আই আর দায়ের হয়েছে। যাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে ওই সংক্রান্ত মামলার শুনানিতে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়া নিয়ে আদালতকে আশ্বস্ত করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এদিন রুদ্ধদ্বার শুনানি হওয়ার কথা ছিল। যদিও তার বিরোধিতা করে রাজ্য সরকার। এই মামলায় কেন রুদ্ধদ্বার শুনানি প্রয়োজন? আগামী শুক্রবার কার্তিক মহারাজের আইনজীবী বিল্বদল ভট্টাচার্যকে তা জানাতে হবে। আগামী সোমবার মামলার রুদ্ধদ্বার শুনানি নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত। এফআইআর খারিজ সংক্রান্ত এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না পুলিস। 

Advertisement

গত ২৮ জুন কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় অভিযোগ করেন এক মহিলা। তাঁর দাবি ছিল, ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাঁকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য অঞ্চলে এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাঁকে একটি ঘরও দেওয়া হয়েছিল। সেখানে নাকি এক রাতে আচমকাই মহারাজ হাজির হয়েছিলেন। তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। তাঁর আরও অভিযোগ, তার পর দিনের পর দিন তাঁর উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ