Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দম্পতির রহস্যমৃত্যু! ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল দেহ

জলপাইগুড়িতে দম্পতির রহস্যমৃত্যু। একই দড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। গতকাল, বুধবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি ২ নং গ্ৰাম পঞ্চায়েতের অমরখানা এলাকায়।

দম্পতির রহস্যমৃত্যু! ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল দেহ
  • ১৫ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে দম্পতির রহস্যমৃত্যু। একই দড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। গতকাল, বুধবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি ২ নং গ্ৰাম পঞ্চায়েতের অমরখানা এলাকায়। মৃতদের নাম সঞ্জিত রায় (২২) ও কাকলি রায় (২১)। দেড় বছর আগে বিয়ে হয়েছিল তাঁদের। কোনও সন্তান নেই। সঞ্জিত ওই এলাকার একটি চিপস তৈরির কারখানায় কাজ করতেন। ঘটনার সময় বাড়িতে দু’জনেই ছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement

পরিবারের বাকি সদস্যরা বিয়ের নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন অন্যত্র। তাঁরা ফিরে এসে দেখেন, ঘরের দরজা বন্ধ। ধাক্কা দিয়ে দরজা খুলে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে একই দড়িতে সঞ্জিত ও কাকলি ঝুলছেন।  কাকলির বাপেরবাড়ি বেরুবাড়িতে। তাঁর বাবা শচীন্দ্রনাথ রায় মেয়ে-জামাইয়ের এইভাবে মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারছেন না। তিনি বলেন, ওদের মধ্যে কোনও ঝামেলা ছিল বলে জানতাম না। কেন এমনটা হল বুঝে উঠতেই পারছি না। তদন্ত শুরু করেছে পুলিস। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ