Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাতসকালে বাগান থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

চা বাগান থেকে উদ্ধার হল যুগলের ঝুলন্ত দেহ। যা ঘিরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের দ্বারিকামারি এলাকায়।

সাতসকালে বাগান থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ৫ জানুয়ারি, ২০২৬ ১৪:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চা বাগান থেকে উদ্ধার হল যুগলের ঝুলন্ত দেহ। যা ঘিরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের দ্বারিকামারি এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রভাত অধিকারী। বছর সাতাশের যুবকের বাড়ি ময়নাগুড়ির টেকাটুলি দ্বারিকামারি এলাকায়। অন্যদিকে, মৃতার নাম প্রতিমা রায়। এদিন সকালে চা বাগানের একটি গাছে একই চাদরের দু’প্রান্তে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁদের দেহ উদ্ধার করা হয়।
মৃতের পরিবার ও স্থানীয়দের দাবি, প্রতিমাদেবী বিবাহিত ছিলেন। কিন্তু বেশ কয়েক মাস ধরে প্রতিবেশী যুবক প্রভাতের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে প্রতিমাকে বিয়ে করেন প্রভাত। নিজের বাড়িতেও নিয়ে আসেন। কিন্তু কিছুদিন পরে যুবতীর পরিবারের লোকজন জোর করে তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। এর মাসখানেক পরে প্রতিমাকে নিয়ে প্রভাত বাইরে চলে যান বলে জানিয়েছেন তাঁর দাদা প্রমোদ রায়। রবিবার প্রভাত ও প্রতিমার বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু তাঁরা ফেরেননি। সোমবার সকালে বাড়ির পাশের চা বাগানে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ দু’টি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ