Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সমাবর্তন

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সমাবর্তন উৎসব উপল. বুধবার চাঁদের হাট বসেছিল বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। আইএসআইয়ের প্রাক্তন অধিকর্তা, পদ্মশ্রী সঙ্ঘমিত্রা ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে দীক্ষান্ত ভাষণ দেন।

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সমাবর্তন
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সমাবর্তন উৎসব উপল. বুধবার চাঁদের হাট বসেছিল বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। আইএসআইয়ের প্রাক্তন অধিকর্তা, পদ্মশ্রী সঙ্ঘমিত্রা ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে দীক্ষান্ত ভাষণ দেন। গেস্ট অব অনার হিসেবে আইবিএমের কান্ট্রি হেড জগদীশা ভাট, গুগল এডুকেশন ইন্ডিয়ার হেড সঞ্জয় জৈন। সাম্মানিক ডি লিট দেওয়া হয় সঙ্গীতশিল্পী, পদ্মশ্রীপ্রাপক হরিহরণ, ভারতের প্যাডম্যান হিসেবে পরিচিত অরুণাচলম মুরুগানাথম, পদ্মবিভূষণ প্রাপক রসায়ন বিজ্ঞানী রঘুনাথ অনন্ত মাশেলকর, সিনোগ্রাফি এবং ডিজাইনিংয়ের দিকপাল ব্যক্তিত্ব পদ্মভূষণ রাজীব শেঠি, শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী, পদ্মশ্রী শুভা মুদগল, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সুমন্ত্র চট্টোপাধ্যায়, সংস্কৃতি গবেষক, অভিনেত্রী ও চিত্র পরিচালন আসমা খান, নিউরোলজিস্ট হৃষীকেশ কুমার, অভিনেত্রী ও চিত্রপরিচালক অপর্ণা সেন এবং জাদুসম্রাট পি সি সরকার জুনিয়রকে। ২০০০-এরও বেশি ছাত্রছাত্রী ও গবেষকের হাতে ডিগ্রি, মেডেল, ডক্টরেট ও পোস্ট ডক্টরেট সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ