Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যানিং মাতৃমা হাসপাতালে নির্মাণ কাজ ঘিরে বিতর্ক

ক্যানিংয়ের মাতৃমা হাসপাতালে ব্যবহৃত জলের অপসারণ ইউনিট তৈরি করতে নির্মাণ কাজ শুরু হয়েছে। এই প্রকল্পকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

ক্যানিং মাতৃমা হাসপাতালে নির্মাণ কাজ ঘিরে বিতর্ক
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ের মাতৃমা হাসপাতালে ব্যবহৃত জলের অপসারণ ইউনিট তৈরি করতে নির্মাণ কাজ শুরু হয়েছে। এই প্রকল্পকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। জায়গাটি স্বাস্থ্যদপ্তরের। ফলে তাদের অনুমতি না নিয়ে কোনওরকম নির্মাণ কাজ করা যায় না। অভিযোগ, সেসবের তোয়াক্কা না করেই হাসপাতাল চত্বরে কাজ শুরু করেছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। বিষয়টি জানাজানি হতে প্রশাসনিক মহলেও এনিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। কীভাবে এই কাজ তারা শুরু করল, সেটা নিয়েই উঠেছে প্রশ্ন। 

Advertisement

এই নিয়ে বৃহস্পতিবার ক্যানিং মহকুমা শাসকের অফিসে একটি বৈঠক হয়। সূত্রের খবর, কাজ বন্ধ হচ্ছে না বলেই আপাতত ঠিক হয়েছে। এমনিতেই ক্যানিং হাসপাতাল থেকে বিপুল পরিমাণ বর্জ্য নির্গত হয়। সেখানে কঠিন বর্জ্য নিষ্কাশন ইউনিট তৈরি করা খুব জরুরি বলেই দাবি চিকিৎসকদের। কিন্তু তা এখনও হয়নি। এর মধ্যে, হাসপাতালের মধ্যেই বিভিন্ন কল থেকে ব্যবহৃত জল মাটির নীচে পাঠানোর জন্য বিশেষ ইউনিট তৈরিতে নেমে পড়েছে পঞ্চায়েত! কিন্তু এজন্য কেন নেওয়া হল না সরকারি অনুমতি, তার অবশ্য কোনও উত্তর মেলেনি।
এই প্রসঙ্গে ক্যানিং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শ্যামল মণ্ডল বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক মুক্তিসাধন মাইতির বক্তব্য, আমাদের কাছে এই নির্মাণের জন্য অনুমতি চেয়ে কোনও আবেদন আসেনি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ