Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

মন্দিরে ঢোকার আগে পা ধোয়ানোয় বিতর্ক

তেলেঙ্গানার রামাপ্পা মন্দির। ঢোকার মুখে সারি সারি চেয়ারে বসে রয়েছেন সুন্দরী মহিলারা। তাঁরা সকলেই আসন্ন ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

মন্দিরে ঢোকার আগে  পা ধোয়ানোয় বিতর্ক
  • ১৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তেলেঙ্গানার রামাপ্পা মন্দির। ঢোকার মুখে সারি সারি চেয়ারে বসে রয়েছেন সুন্দরী মহিলারা। তাঁরা সকলেই আসন্ন ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। মন্দিরে প্রবেশের আগে ছোট একটি গামলায় রাখা জল। চেয়ারের পিছনে রয়েছে সাদা তোয়ালে। সেই জলে পা ডুবিয়ে প্রতিযোগীরা পা ধুয়ে নিচ্ছেন। কখনও বা তাঁদের পা ধুয়ে তোয়ালে দিয়ে মুছিয়ে দিচ্ছেন স্থানীয় মহিলারা। তেলঙ্গানার মুলুগু জেলার এই মন্দিরে পা পরিষ্কার করে প্রবেশ করার নিয়ম। ঐতিহ্য মেনে বরাবর তা অনুসরণ করা হয়। আগামী ৩১ মে হায়দরাবাদে ‘মিস ওয়ার্ল্ড’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হওয়ার আগে প্রতিযোগীদের ওই মন্দিরে নিয়ে গিয়েছিল আয়োজক সংস্থা। কিন্তু তাঁদের পা ধোয়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই বিতর্ক দানা বেঁধেছে। যদিও তেলঙ্গানা সরকার এর মধ্যে দোষের কিছু দেখেনি। কারণ ভারতীয় সংস্কৃতিতে অতিথিকে দেবতা হিসেবেই শ্রদ্ধার আসনে বসানো হয়। ফলে ভক্তিভরে তাঁদের পা ধুইয়ে দেওয়ার মধ্যে কোনও সমস্যা তাঁদের মনে হয়নি। কিন্তু সমালোচনার সুযোগ ছাড়েনি বিরোধীরা। তাঁদের মতে, দলিত, আদিবাসী, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের দিয়ে পা ধোওয়ানোর কাজ করানো হয়েছে, যা সমর্থনযোগ্য নয়। এক্স হ্যান্ডেলে ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) কার্যনির্বাহী সভাপতি কে টি রামা রাও বলেন, ‘কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে।’ ঔপনিবেশিক মানসিকতা থেকে এখনও বেরতে পারেনি কংগ্রেস বলেই মত তাঁর। বিআরএস-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই ঘটনায় তেলঙ্গানার সম্মানহানি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি কিষণ রেড্ডির কথায়, ‘এই ঘটনার জন্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত।’ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচ্য ওই মন্দিরে অতিথিদের পা ধুইয়ে দেওয়ার ই ঘটনা পূর্বপরিকল্পিত নাকি স্থানীয় মহিলারা স্বেচ্ছায় এই কাজ করেন, তা স্পষ্ট করে জানা যায়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ