Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘উর্দিধারীদের কুপিয়ে কুপিয়ে কাটুন’, বিজেপি বিধায়কদের কুকথায় বিতর্ক বনগাঁয়

ফের বিজেপি বিধায়কদের মুখে কুকথা অভিযোগ। সাধারণ মানুষকে হাতে অস্ত্র তুলে নেওয়ার ডাক থেকে শুরু করে পুলিসকে আক্রমণের নিদান শোনা গেল বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের গলায়।

‘উর্দিধারীদের কুপিয়ে কুপিয়ে কাটুন’,  বিজেপি বিধায়কদের কুকথায় বিতর্ক বনগাঁয়
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ফের বিজেপি বিধায়কদের মুখে কুকথা অভিযোগ। সাধারণ মানুষকে হাতে অস্ত্র তুলে নেওয়ার ডাক থেকে শুরু করে পুলিসকে আক্রমণের নিদান শোনা গেল বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের গলায়। আরেক বিজেপি বিধায়ক অসীম সরকারকেও পুলিসের উদ্দেশে কুকথা বলতে শোনা যায়।

Advertisement

রবিবার বিকালে গাইঘাটা ব্লকের ঘোঁজাবাজারে একটি পথসভার আয়োজন করে বিজেপি। মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে এই পথসভা আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বলেন, ‘রাজ্যে সনাতনীদের উপর নির্বিচারে অত্যাচার হচ্ছে। পুলিস তাকিয়ে তাকিয়ে দেখছে। প্রতিবাদ করে কিছু পোষ্ট করলেই পুলিস তাকে গ্রেপ্তার করছে। মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। পুলিস খাকি উর্দি পড়ে মনে করছে, সবকিছু তাদের হাতে। সকল সনাতনী জেগে উঠুন। হাতে অস্ত্র তুলে নিন। খাকি উর্দিধারীদের টেবিলের তলায় কুপিয়ে কুপিয়ে কাটুন।’ পথসভায় বক্তব্য রাখতে গিয়ে একই ডাক দেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। আত্মরক্ষার্থে হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলেন তিনি। 
বিজেপি বিধায়কদের এই ধরনের মন্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল। দলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘একজন জনপ্রতিনিধির মুখে এধরনের কথা মানায় না। আগামী নির্বাচনে স্বপন মজুমদার বিধায়ক হতে পারবেন না। সেই হতাশা থেকে ভুলভাল বলছেন। প্রশাসনের উচিত, তাঁর বিরুদ্ধে মামলা করা।’ কংগ্রেস নেতা কৃষ্ণপদ চন্দ বলেন, ‘কংগ্রেস সব ধর্মকে সম্মান দিয়ে চলতে জানে। একজন বিধায়কের মুখে এই ধরনের কথা শোভা পায় না।’ বিজেপি বিধায়কদের মন্তব্যে শঙ্কিত এলাকার বাসিন্দারাও। এদিন স্থানীয় এক বাসিন্দা গাইঘাটা থানায় এই দুই বিধায়ক সহ বিজেপির কয়েকজন নেতার নামে অভিযোগ করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ