মুম্বই: বিতর্কে জড়ালের মহারাষ্ট্রে বিজেপি বিধায়ক বাবনরাও লোনিকার। বৃহস্পতিবার জালনা জেলার পারতুরে ‘হর ঘর সোলার’ সরকারি প্রকল্পের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন লোনিকার। সেখানে তিনি বলেন, ‘অনেকেই সরকার ও বিজেপির সমালোচনা করে থাকেন। অথচ তাঁদের জানা উচিত জামাকাপড়, মোবাইল, জুতো সহ সরকারি প্রকল্পের যাবতীয় আর্থিক সুবিধা তাঁরা বিজেপির জন্যই পাচ্ছেন।’ তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। উদ্ধবপন্থী শিবসেনার এমএলসি অম্বাদাস দানভে বিজেপি বিধায়কের সমালোচনা করে বলেন, ‘বিজেপি বিধায়কের এই মন্তব্যে ব্রিটিশ শাসনকালের ছায়া ফুটে উঠেছে।’



