Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

পরিকাঠামো গড়তে উদ্যোগী সিকেএ বিড়লা গ্রুপ

দেশের পরিকাঠামো গঠনে ইতিমধ্যেই বিশেষ ভূমিকা নিয়েছে সিকেএ বিড়লা গ্রুপ। তাদের ইনোভেটিভ ইনফ্রা অ্যান্ড মাইনিং সলিউশনস বা আইআইএমএসের সাহায্যে এই সাফল্য সম্ভব হয়েছে।

পরিকাঠামো গড়তে উদ্যোগী সিকেএ বিড়লা গ্রুপ
  • ১৫ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের পরিকাঠামো গঠনে ইতিমধ্যেই বিশেষ ভূমিকা নিয়েছে সিকেএ বিড়লা গ্রুপ। তাদের ইনোভেটিভ ইনফ্রা অ্যান্ড মাইনিং সলিউশনস বা আইআইএমএসের সাহায্যে এই সাফল্য সম্ভব হয়েছে। সিইও কে বিজয় কুমারের হাত ধরে তা আরও দূর নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। ভারতের জাতীয় সড়ক যোজনায় ১ লক্ষ ৮৫ হাজার কিলোমিটার পর্যন্ত রাস্তা তৈরির উদ্যোগ শুরু হয়েছে। খনি ও নির্মাণ সংক্রান্ত যন্ত্রাংশ শিল্পের বহর ২০৩০ সালের মধ্যে ১০ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছবে বলে মনে করা হচ্ছে, যা দু’কোটি কর্মসংস্থানের সু্যোগ করে দিতে পারে। এই কাজে বিশেষ অংশ নিচ্ছে ও নেবে আইআইএমএস, দাবি সংস্থাটির। পরিকাঠামো তৈরির উদ্যোগে এবার ভারতবেঞ্জ, ডায়নাপ্যাক, অ্যাপোলো টায়ার্স, ডোনাল্ডসন্সের মতো সংস্থাগুলির সঙ্গে একযোগে কাজ করবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ