Bartaman Logo
৬ জুন, ২০২৬

শিশুকে যৌননিগ্রহ, সাজা মকুবের আর্জি খারিজ

‘মদ্যপ অবস্থায় মানুষ পশুর মতো আচরণ করে।’ সাত বছরের শিশুকন্যার উপর যৌননিগ্রহের দায়ে চিকিৎসক বাবাকে কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত।

শিশুকে যৌননিগ্রহ, সাজা মকুবের আর্জি খারিজ
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: ‘মদ্যপ অবস্থায় মানুষ পশুর মতো আচরণ করে।’ সাত বছরের শিশুকন্যার উপর যৌননিগ্রহের দায়ে চিকিৎসক বাবাকে কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। সাজা মকুবের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পেশায় চিকিৎসক ওই ব্যক্তি। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি নাগরত্না এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। হৃদরোগ বিশেষজ্ঞ ওই ডাক্তারকে কোনওরকম ছাড় দিতে রাজি নয় শীর্ষ আদালত। দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিশুটির সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে কোনওভাবেই অপরাধী ছাড় পেতে পারে না। মদ্যপান করলেই মানুষ পশুর মতো আচরণ করে, এমন কথা আমরা বলছি না। কেননা আমরা উদারপন্থী। তারপরও অপরাধীর জামিন দিতে পারছি না।

Advertisement
সম্পর্কিত সংবাদ