Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ ফুরফুরা সফরে মুখ্যমন্ত্রী

জাঙ্গিপাড়া বিধানসভায় ‘দাওয়াত-ই-ইফতার’-এ যোগ দিতে আজ, সোমবার ফুরফুরা শরিফের ধনপোতা মুসাফিরখানা এলাকায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ ফুরফুরা সফরে মুখ্যমন্ত্রী
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: জাঙ্গিপাড়া বিধানসভায় ‘দাওয়াত-ই-ইফতার’-এ যোগ দিতে আজ, সোমবার ফুরফুরা শরিফের ধনপোতা মুসাফিরখানা এলাকায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে উঠেছে। শনিবার রাত থেকে ফুরফুরা শরিফের সমস্ত পীরসাহেব ও পীরজাদাদের বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার সহ ব্লক আধিকারিকরা। মুসাফিরখানা চত্বর ও আশপাশের এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসার পর ২০১২ সালে মমতা ফুরফুরা শরিফে সরকারি সফর করেছিলেন। ২০১৫ সালেও তিনি এখানে এসেছিলেন। রাজ্যে বিধানসভা ভোটের বছরখানেক আগে মুখ্যমন্ত্রীর ফুরফুরায় আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আজকের অনুষ্ঠান থেকে এলাকার উন্নয়ন সংক্রান্ত কিছু বার্তা মুখ্যমন্ত্রী দিতে পারেন বলে মনে করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ