নারকেল মুরগি
নারকেল মুরগি
উপকরণ: চিকেন ৫০০ গ্রাম, ম্যারিনেশনের জন্য: নুন ১ চামচ, হলুদ গুঁড়ো চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চামচ, আদা-রসুনের পেস্ট ১ চামচ। মশলার উপকরণ: গোটা জিরে চামচ, গোটা ধনে ১ চামচ, গোটা মৌরি চামচ, গোলমরিচ চামচ, শুকনো লঙ্কা ১টি। অন্যান্য মশলা: দারচিনি ১ ইঞ্চি কাঠি, ছোট এলাচ ৪টি, লবঙ্গ ২টি, স্টার অ্যানিস ১টি, কারিপাতা কাপ, আদা-রসুন বাটা ১ চামচ, পেঁয়াজ ২টি, টম্যাটো ২টি, কাঁচালঙ্কা ৪টি, নারকেলের ঘন দুধ ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, নুন পরিমাণ মতো, সাদা তেল ৪ টেবিল চামচ।
প্রণালী: প্রথমে মশলার উপকরণগুলো (ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা) শুকনো খোলায় হালকা রোস্ট করে নিন। তা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে হবে ও রেখে দিতে হবে। এরপর পেঁয়াজ ও টম্যাটো কুচিয়ে নিতে হবে। মাংস ম্যারিনেশনের উপকরণ দিয়ে ম্যারিনেট করে অন্তন আধঘন্টা রাখতে হবে। এবার প্যানে সাদা তেল দিয়ে অন্যান্য মশলা (দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস এবং কারিপাতা) ফোড়ন দিতে হবে। সুগন্ধ বেরলে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নিন। এরপর ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে ফ্রাই করে নিন। টম্যাটো কুচি ও পরিমাণমতো নুন দিন। তারপর নারকেলের দুধ ও এক কাপ জল দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। ঝোল বেশ ঘন হওয়ার পর ভেজে গুঁড়ো করা মশলা, চেরা কাঁচালঙ্কা, লেবুর রস ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।
মুর্গ পাতিয়ালা
উপকরণ: চিকেন ৫০০ গ্রাম, তেল ৪ টেবিল চামচ, ১ চামচ, ঘি ১ টেবিল চামচ, ডাইস করে কাটা পেঁয়াজ ১টি, ডাইস করা ক্যাপসিকাম ১টি। ম্যারিনেশনের জন্য: আদা-রসুন বাটা ২ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়ো চামচ, রোস্টেড ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, গোলমরিচ থেঁতো চামচ, শাহী মরিচ পাউডার চামচ, কসুরি মেথি চামচ, দই কাপ, নুন চামচ।
গ্রেভির উপকরণ: গোটা জিরে চামচ, কুচোনো আদা চামচ, কুচোনো রসুন চামচ, দারচিনি স্টিক ইঞ্চি, ছোট এলাচ ২টি, লবঙ্গ ২টি, কুচানো পেঁয়াজ ২টি, ২টি বড় টম্যাটোর পেস্ট, গরমমশলা পাউডার চামচ, কসুরি মেথি চামচ, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ, কাজু বাটা ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা কুচি ১ টেবিল চামচ, গোটা কাঁচালঙ্কা ৪টি, জল কাপ, নুন পরিমাণ মতো।
প্রণালী: প্রথমে চিকেন হালকা গরম জলে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এবার ম্যারিনেশনের যাবতীয় উপকরণ চিকেনে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। কড়াইতে ১ চামচ তেল দিয়ে পেঁয়াজ ও ক্যাপসিকাম ভেজে তুলে রাখতে হবে। এরপর একই কড়াইতে তেল ও ঘি মিশিয়ে জিরে, দারচিনি, লবঙ্গ ও এলাচ ফোড়ন দিন। সুগন্ধ বেরলে আদা-রসুন কুচি দিয়ে হালকা ভেজে পেঁয়াজ কুচি মিশিয়ে দিন। এবার ফ্লেম হাই করে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। সব একসঙ্গে কষিয়ে নিন। এবার টম্যাটো পেস্ট ও কাঁচালঙ্কা কুচি দিয়ে আবার ২-৩ মিনিট কষান। এবার কাপ জল মিশিয়ে ঢাকা দিন। চিকেন সেদ্ধ করে নিন। এবার কাজু বাদামের পেস্ট ও ক্রিম দিয়ে কম আঁচে নাড়াচাড়া করুন। আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম দিয়ে দিন। উপর থেকে রোস্টেড কসুরি মেথি ও গরমমশলা দিয়ে নামিয়ে নিন।
তিল মুরগির রসা
উপকরণ: চিকেন ৫০০ গ্রাম, কালো তিল কাপ (৪ টেবিল চামচ), কাঁচালঙ্কা ৪টি, গোলমরিচ থেঁতো চামচ, আদা রসুনের পেস্ট ২ চামচ, পেঁয়াজ ২টি, রোস্ট করা জিরে গুঁড়ো ১ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ, হলুদ চামচ, গরমমশলা চামচ, নুন স্বাদমতো, সর্ষের তেল ৪ টেবিল চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, লেবুর রস
১ চামচ।
ফোড়নের জন্য: দারচিনি স্টিক ১টি, তেজপাতা ৩টি, ছোট এলাচ ২টি।
প্রণালী: প্রথমে চিকেন পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ১৫ মিনিট। এবার কালো তিল কম আঁচে হালকা করে রোস্ট করে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নের উপকরণগুলো দিতে হবে। সুগন্ধ বেরলে ২টি পেঁয়াজ কুচিয়ে ভেজে নিতে হবে। তারপর আদা-রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। এরপর ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। তিল বেটে তার সঙ্গে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও গোলমরিচ মিশিয়ে চিকেনে দিতে হবে। ভালো করে কষাতে হবে। এবার জল দিয়ে মাংস টিকে কম আঁচে সেদ্ধ করে নিতে হবে। ঝোল বেশ ঘন হয়ে গেলে গরমমশলার গুঁড়ো, ধনেপাতা কুচি ও লেবুর রস ছড়িয়ে পরিবেশন করতে হবে।
পাপিয়া সান্যাল চৌধুরি
ছবি: প্রদীপ পাত্র
শ্যুটিংস্থল: চন্দ্রকোণ স্টুডিও
অলঙ্করণ: সুমনকুমার সিংহ