Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

কয়েক ঘণ্টায় ‘চেক ক্লিয়ারেন্স’, এবার নয়া নিয়ম রিজার্ভ ব্যাঙ্কের

ডিজিটাল লেনদেন যেখানে তাৎক্ষণিক, সেখানে চেকের মাধ্যমে ‘পেমেন্ট’ এখনও সময় সাপেক্ষ। ব্যাঙ্কে চেক জমা দেওয়ার পর প্রাপকের অ্যাকাউন্টে টাকা আসতে দু’-তিন দিন সময় লেগে যায়।

কয়েক ঘণ্টায় ‘চেক ক্লিয়ারেন্স’, এবার নয়া নিয়ম রিজার্ভ ব্যাঙ্কের
  • ২০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: ডিজিটাল লেনদেন যেখানে তাৎক্ষণিক, সেখানে চেকের মাধ্যমে ‘পেমেন্ট’ এখনও সময় সাপেক্ষ। ব্যাঙ্কে চেক জমা দেওয়ার পর প্রাপকের অ্যাকাউন্টে টাকা আসতে দু’-তিন দিন সময় লেগে যায়। সেই অপেক্ষার দিন শেষ হচ্ছে। এবার কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙানো যাবে চেক। অর্থাৎ চেক জমা পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে টাকা। আগামী অক্টোবর থেকে চেক ক্লিয়ারেন্সের এই নয়া নিয়ম চালু হচ্ছে। এক বিবৃতিতে বিস্তারিতভাবে একথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। দু’টি পর্যায়ে বদলে যাবে চেক ক্লিয়ারেন্স সংক্রান্ত ব্যবস্থা (সিটিএস)। এখন একসঙ্গে অনেকগুলি চেকের প্রসেসিং হয়। সেই ব্যবস্থা বদলে যাবে। নিরন্তরভাবে চলবে চেক প্রসেসিংয়ের কাজ। নতুন ব্যবস্থায় প্রথম পর্যায় শুরু হবে আগামী ৪ অক্টোবর। এই পর্বে সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জমা পড়া চেক যাচাই করে দেখা হবে। তারপর পাঠানো হবে ক্লিয়ারেন্সের জন্য। প্রাপকের যেখানে অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাঙ্ককে 

Advertisement

চেকের স্টেটাস জানাতে হবে ওই দিন সন্ধ্যা সাতটার মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে চেক গৃহীত 
হয়েছে বলে ধরে নেওয়া হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ২০২৬ সালের ৩ জানুয়ারি। এক্ষেত্রে ক্লিয়ারেন্সের সময়সীমা কমে ঘণ্টাতিনেক হবে। অর্থাৎ, কোনও চেক সকাল ১০টা থেকে ১১টার মধ্যে জমা পড়লে দুপুর দুটোর ক্লিয়ারেন্স সংক্রান্ত প্রক্রিয়া শেষ করতে হবে। বিকেলে মধ্যেই প্রাপকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ