Bartaman Logo
১০ জুন, ২০২৬

গ্রামোন্নয়ন প্রকল্পের বকেয়া নিয়ে নিশ্চুপ কেন্দ্র, সাক্ষাৎ এড়িয়ে গেলেন শিবরাজ, নয়াদিল্লিতে প্রকল্প পর্যালোচনা বৈঠক

দু’দিন ধরে নয়াদিল্লিতে চলেছে গ্রামোন্নয়ন প্রকল্প নিয়ে প্রোগ্রাম রিভিউ কমিটির বৈঠক। এই পর্যালোচনা বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রের পদস্থ কর্তারা।

গ্রামোন্নয়ন প্রকল্পের বকেয়া নিয়ে নিশ্চুপ কেন্দ্র, সাক্ষাৎ এড়িয়ে গেলেন শিবরাজ, নয়াদিল্লিতে প্রকল্প পর্যালোচনা বৈঠক
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’দিন ধরে নয়াদিল্লিতে চলেছে গ্রামোন্নয়ন প্রকল্প নিয়ে প্রোগ্রাম রিভিউ কমিটির বৈঠক। এই পর্যালোচনা বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রের পদস্থ কর্তারা। পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যের সচিবরাও যোগ দিয়েছিলেন। সূত্রের খবর, সেখানেই রাজ্যের তরফে ১০০ দিনের কাজ (মনরেগা), আবাস প্রকল্প এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনা বাবদ রাজ্যের বকেয়ার ইস্যু তুলে ধরা হয় রাজ্যের তরফে। তবে পশ্চিমবঙ্গের এই ন্যায্য প্রাপ্য মেটানো বা কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ১০০ দিনের কাজ শুরু করার ব্যাপারে কেন্দ্র কোনও উত্তরই দেয়নি বলে জানা গিয়েছে। 

Advertisement

সোমবার এবং মঙ্গলবার চলে এই বৈঠক। রাজ্যের তরফে যোগ দিয়েছিলেন পঞ্চায়েত সচিব পি উলগানাথন। ১০০ দিনের কাজ বন্ধ হওয়ার আগের ৬,৯১৯ কোটি টাকা, কাজ বন্ধ হওয়ার পর শ্রমদিবস বরাদ্দ না-হওয়ার দরুন ৩৭ হাজার ৯৯৭ কোটি টাকা, আবাস প্রকল্পের ২৪ হাজার কোটি টাকা এবং সড়ক যোজনার ৬ হাজার ২০০ কোটি টাকা বকেয়া রয়েছে। এমনই বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে কেন্দ্রের কাছে। তবে এই অর্থ ঠিক কবে দেওয়া হবে, তার উত্তর মেলেনি। এমনকী, রাজ্যের দাবি এড়িয়ে যাওয়ারও কোনও কৌশলও বাদ রাখেনি কেন্দ্র। কারণ, দু’দিন ধরে বৈঠক চললেও শুধুমাত্র মঙ্গলবারই বৈঠকে যোগ দিয়েছিলেন শিবরাজ সিং চৌহান। সেদিনই বৈঠকের পরে পশ্চিমবঙ্গের প্রতিনিধির সঙ্গে দেখা করার কথা দিলেও তিনি এই সাক্ষাৎ এড়িয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, যেহেতু রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গের টাকা আটকে রাখা হয়েছে, তাই বাংলাকে এড়িয়ে যাওয়া ছাড়া ওদের আর কোনও উপায় নেই। 
প্রসঙ্গত, ১ আগস্ট থেকে বাংলায় ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তা সত্ত্বেও এই বিষয়ে রাজ্যের তরফে এখনও কোনও পদক্ষেপই করা হয়নি। এই পরিস্থিতিতে কেন্দ্র শেষপর্যন্ত কী করে, সেদিকেই নজর রেখেছে রাজ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ