Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

শ্রম কোডের বিরুদ্ধে আন্দোলনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি

কেন্দ্রীয় সরকারের লেবার কোডের বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনে নামছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। রাজ্যের নানা জায়গায় লেবার কোডের প্রতিলিপি জ্বালানো হয়েছে।

শ্রম কোডের বিরুদ্ধে আন্দোলনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি
  • ২৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের লেবার কোডের বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনে নামছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। রাজ্যের নানা জায়গায় লেবার কোডের প্রতিলিপি জ্বালানো হয়েছে। আগামী বুধবার ধর্মতলায় সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি এক সমাবেশের ডাক দিয়েছে। কৃষকদের দাবি নিয়ে ওই সমাবেশে যোগ দেবে সংযুক্ত কিষান মোর্চা। এর আগে লেবার কোডের বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘটেরও ডাক দিয়েছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। সিপিআই (এমএল) লিবারেশনের শ্রমিক সংগঠন এআইসিসিটিইউয়ের রাজ্য সম্পাদক বাসুদেব বসু বলেছেন, ‘কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সঙ্গে আলোচনা না করে এই অগণতান্ত্রিক কাজ ফ্যাসিস্ট হামলার নামান্তর।’ আগামী মঙ্গলবার নিজাম প্যালেসে কেন্দ্রীয় শ্রমদপ্তরে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর তরফে বিক্ষোভ প্রদর্শিত হবে। সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্পাদক জিয়াউল আলম বলেন, ‘ঔপনিবেশিক সময়কাল থেকে শ্রম আইনগুলি আদায় করা হয়েছিল। সেই আইন নস্যাত্ করল আরএসএস পরিচালিত এবং মোদির নেতৃত্বে চলা এনডিএ সরকার। সেই আইনকে করে দিল কোড। আইন রক্ষা করার জন্য ডিরেক্টরেট, ডিপার্টমেন্ট রয়েছে। কোড হলে অভিযুক্ত মালিকপক্ষদের ডিরেক্টরেট শুধুই বোঝাবে। নির্দেশাত্মক ভূমিকা আর থাকল না।’ কিন্তু এগুলি কি তৃণমূল স্তরে শ্রমিকদের বোঝানো যাচ্ছে? জিয়াউল আলমের যুক্তি, ‘বোঝাতে পারছি বলেই এখনও বেশিরভাগ সেক্টরে ৮ ঘণ্টা কাজ ধরে রেখেছে।’ শ্রমিক সংগঠনগুলির স্পষ্ট কথা, ‘কোড হলেও আমাদের অধিকার বুঝে এসেছি। আগামী দিনেও বুঝে নেব।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ