নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৭১টি জরুরি ওষুধের দাম বাঁধল কেন্দ্রীয় সরকার। সরকারের ওষুধ দপ্তরের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় বেশকিছু সুগারের ওষুধ রয়েছে। রয়েছে ক্যান্সারের জরুরি কিছু ওষুধপত্রও। যেমন ট্রাস্টুজুমাব। তার দাম ভায়াল পিছু ১১ হাজার ৯৬৬ টাকায় বেঁধে দেওয়া হয়েছে। পেপেটিক আলসারের একটি জরুরি ওষুধের দাম বাঁধা হয়েছে ট্যাবলেট পিছু ১৬২.৫০ টাকায়। সুগারের নিয়ন্ত্রণে কার্যকরী ওষুধগুলির দাম ট্যাবলেট পিছু ১৪ থেকে ৩১ টাকার মধ্যে রাখা হয়েছে। এনপিপিএ সূত্রে তা জানা গিয়েছে।



