সেন্ট্রাল ব্যাঙ্কে ধর্মঘট ১৮ আগস্ট
  • ২৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৮ আগস্ট দেশজুড়ে ধর্মঘটে যাচ্ছেন সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মীরা। এর ফলে ওইদিন ব্যাহত হবে ব্যাঙ্কটির গ্রাহক পরিষেবা। ধর্মঘটী সংগঠন অল ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের কর্তারা অভিযোগ করেছেন, পদোন্নতি সংক্রান্ত যে চুক্তি ২০১৩ সালে হয়েছিল, তা বারবার লঙ্ঘন করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তার প্রতিবাদে ধর্মঘটও ডাকা হয়। কিন্তু কেন্দ্রীয় শ্রম কমিশনারের অফিসে ফের বৈঠক হয় কর্মী ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে। সেখানে সিদ্ধান্ত হয়, কোনও সিদ্ধান্ত সংগঠনের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। কিন্তু বাস্তবে তা হয়নি, এমনই অভিযোগ। তাই আবারও ধর্মঘটের পথে হাঁটছেন কর্মীরা। স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী এবং রবিবারের পর ১৮ আগস্ট সোমবার হওয়ায় পরপর চারদিন পরিষেবা পাবেন না সেন্ট্রাল ব্যাঙ্কের গ্রাহকরা।

Advertisement