Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন গোয়েন্দা সংস্থার গেটে গাড়ির ধাক্কা, ‘জঙ্গি হামলা’ বলল এফবিআই

আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পিটসবার্গের দপ্তরে জঙ্গি হামলার চেষ্টা! স্থানীয় সময় মঙ্গলবার শেষ রাতে ওই দপ্তরের প্রবেশপথের গেটে সোজা গিয়ে ধাক্কা মারে একটি গাড়ি।

মার্কিন গোয়েন্দা সংস্থার গেটে গাড়ির ধাক্কা, ‘জঙ্গি হামলা’ বলল এফবিআই
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

পিটসবার্গ: আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পিটসবার্গের দপ্তরে জঙ্গি হামলার চেষ্টা! স্থানীয় সময় মঙ্গলবার শেষ রাতে ওই দপ্তরের প্রবেশপথের গেটে সোজা গিয়ে ধাক্কা মারে একটি গাড়ি। যদিও গেট ভেঙে গাড়িটি ভিতরে ঢুকতে পারেনি। ধাক্কা মারার পর গাড়ির চালক বেরিয়ে এসে একটি মার্কিন পতাকা ছুড়ে গেটের ওপারে ফেলে দেন। তারপর নিশ্চিন্তে গাড়ি রেখে হেঁটে এলাকা ছেড়ে চলে যান। ঘটনার পরেই খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। তবে তল্লাশি চালিয়েও গাড়িতে কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। তবে গাড়ির দরজার কাচে কোনও বার্তা লেখা ছিল বলে জানা যাচ্ছে। এফবিআই সূত্রে খবর, গাড়ির চালকের নাম ডোনাল্ড হেনসন। তিনি পেনসিলভ্যানিয়ার পেন হিলসের বাসিন্দা। তাঁর সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। পরে এফবিআইয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ হিসেবেই দেখা হচ্ছে। রাত তিনটের কিছু আগে এই ঘটনা ঘটে। তবে এফবিআইয়ের কেউ হতাহত হয়নি। পিটসবার্গ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ক্রিস্টোফার জিওর্দানো জানিয়েছেন, হেনসন কিছুদিন আগেই অভিযোগ জানাতে গোয়েন্দাদের কাছে এসেছিলেন। কিন্তু তাঁর অভিযোগের কোনও সারবত্তা পাওয়া যায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ