Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘উটের তুলোবীজ খাওয়ার স্বপ্ন’, ট্রাম্পকে কটাক্ষ তেহরানের

‘উটের তুলোবীজ খাওয়া’র মতো আকাশকুসুম স্বপ্ন দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় প্রবাদ ব্যবহার করে এভাবেই ট্রাম্পকে কটাক্ষ করল ইরানের সরকারি সংবাদমাধ্যম  ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)।

‘উটের তুলোবীজ খাওয়ার স্বপ্ন’, ট্রাম্পকে কটাক্ষ তেহরানের
  • ১৮ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

তেহরান: ‘উটের তুলোবীজ খাওয়া’র মতো আকাশকুসুম স্বপ্ন দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় প্রবাদ ব্যবহার করে এভাবেই ট্রাম্পকে কটাক্ষ করল ইরানের সরকারি সংবাদমাধ্যম  ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)।  গত কয়েকদিন ধরেই ইরানের সঙ্গে চুক্তি নিয়ে একের পর এক দাবি করছেন ট্রাম্প। সংবাদমাধ্যমকে ট্রাম্প জানিয়েছিলেন, ইরান তাঁদের বিনামূল্যে তেল দেবে। এমনকি হরমুজও খুলে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যকেই উটের স্বপ্নের সঙ্গে তুলনা করে এক্স হ্যান্ডলে পোস্ট করল আইআরআইবি। 

Advertisement

আইআরআইবি লিখেছে, ‘উটও তুলোবীজ খাওয়ার স্বপ্ন দেখে। কখনও তা সবটুকু একসঙ্গে গিলে নেওয়ার। কখনও বা একটি একটি করে বীজ খাওয়ার।’ সাধারণত আকাশকুসুম কল্পনা বোঝাতেই এই প্রবাদের ব্যবহার করা হয় ইরানে। ইরানের প্রয়াত সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেই এই প্রবাদ ব্যবহার করেই কটাক্ষ করতেন ট্রাম্পকে। এবার সেই একই ভাষার ব্যবহার ইরানের সরকারি সংবাদমাধ্যমেরও।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ