Bartaman Logo
২৯ মে, ২০২৬

শীঘ্র সেনাবাহিনীর হাতে আসতে চলেছে ‘সি-২৯৫’

লক্ষ্য সীমান্তে শক্তিবৃদ্ধি। নিজেদের অস্ত্র সম্ভার আরও উন্নত ও অত্যাধুনিক করে তুলতে এবার ভারতীয় বায়ুসেনার হাতে আসছে সি-২৯৫ এম ডব্লু বিমান।

শীঘ্র সেনাবাহিনীর হাতে আসতে চলেছে ‘সি-২৯৫’
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: লক্ষ্য সীমান্তে শক্তিবৃদ্ধি। নিজেদের অস্ত্র সম্ভার আরও উন্নত ও অত্যাধুনিক করে তুলতে এবার ভারতীয় বায়ুসেনার হাতে আসছে সি-২৯৫ এম ডব্লু বিমান। সেনা সূত্রে জানা গিয়েছে, পুরনো অভ্রর জায়গায় আসছে নতুন ও আধুনিক এই যুদ্ধবিমান। বায়ুসেনার পাশাপাশি ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীও পাচ্ছে সি-২৯৫-এর মেরিন সংস্করণ। এক্ষেত্রে ন’টি সি-২৯৫ পাবে নৌসেনা ও ছয়টি পাবে  উপকূলরক্ষী বাহিনী। ২০২১ সালে স্পেনকে ৫৬টি সি-২৯৫-এর বরাত দিয়েছিল ভারত। এনিয়ে সেইসময় একটি চুক্তিও সাক্ষরিত হয়েছিল। পরের দিকে এয়ারবাস ও টাটা গোষ্ঠীর সহযোগিতায় গুজরাতের ভদোদরায় এই যুদ্ধবিমান তৈরির কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী, প্রথম ১৬টি বিমান স্পেনেই তৈরি করে ভারতের হাতে তুলে দেওয়া হবে। বাকি ৪০টি বিমান ভারতে তৈরি করা হবে। ইতিমধ্যেই স্পেন থেকে ভারতে আসতে শুরু করেছে সি-২৯৫। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ