Bartaman Logo
১০ জুন, ২০২৬

বঙ্গের একটি সহ দেশের ৫ আসনে উপ নির্বাচন ১৯ জুন, ফল ২৩শে

পাঁচটি বিধানসভা আসনে উপ নির্বাচনের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার কমিশন জানিয়েছে, ১৯ জুন গুজরাতের দু’টি এবং কেরল, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের একটি করে আসনে ভোটগ্রহণ হবে।

বঙ্গের একটি সহ দেশের ৫ আসনে উপ নির্বাচন ১৯ জুন, ফল ২৩শে
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাঁচটি বিধানসভা আসনে উপ নির্বাচনের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার কমিশন জানিয়েছে, ১৯ জুন গুজরাতের দু’টি এবং কেরল, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের একটি করে আসনে ভোটগ্রহণ হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন আর ২৩ জুন হবে ভোট গণনা। পশ্চিমবঙ্গে নদীয়ার কালীগঞ্জ আসনে উপ নির্বাচন হবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের নাসিরুদ্দিন আহমেদ। তিনি প্রয়াত হওয়ায় ওই আসনটি ফাঁকা হয়েছিল। বাংলা ছাড়াও গুজরাতের কাড়ি ও ভিসাভাদর আসনে, কেরলের নিলাম্বুর ও পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনে উপ নির্বাচন হবে। গুজরাতের ভিসাভাদর আসনটিতে ত্রিমুখী লড়াইয়ে সম্ভাবনা তৈরি হয়েছে। আপ জানিয়েছে, তারা আলাদা লড়াই করবে। একলা চলার কথা ঘোষণা করেছে কংগ্রেসও। রাজ্যের দু’টি আসনের উপ নির্বাচনে হেসেখেলে জিতবে, দাবি বিজেপির। নিলাম্বুর আসনেও মুখোমুখি লড়াই করবে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ ও কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ। পরের বছর কেরলে বিধানসভা ভোট। উপ নির্বাচনে জয়ের মধ্য দিয়েই তৃতীয়বার ক্ষমতায় আসবে বলে দাবি সিপিএমের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ