Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সই জাল করে ব্যাঙ্ক থেকে ১২ কোটি হাতিয়ে গ্রেপ্তার ব্যবসার পার্টনার

ব্যবসার অংশীদারের সই জাল করে ব্যাঙ্ক থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল আরেক অংশীদারের বিরুদ্ধে।

সই জাল করে ব্যাঙ্ক থেকে ১২ কোটি হাতিয়ে গ্রেপ্তার ব্যবসার পার্টনার
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যবসার অংশীদারের সই জাল করে ব্যাঙ্ক থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল আরেক অংশীদারের বিরুদ্ধে। পরে ব্যাঙ্কের তরফে টাকা শোধ করার জন্য চিঠি আসে প্রতারিত পার্টনারের কাছেই! বউবাজার থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়। ২০২৩ সালের এই ঘটনার তদন্তে নেমে সমস্ত নথিপত্র খতিয়ে দেখে পুলিস বৃহস্পতিবার অভিযুক্ত ভবানী বন্দ্যোপাধ্যায়কে পাকড়াও করে। শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ৩ মে পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী এদিন আদালতে বলেন, ‘পুলিস তদন্ত চালিয়ে জানতে পেরেছে, এই প্রতারণার আর্থিক পরিমাণ হল প্রায় ১২ কোটি টাকা। ধৃতের পাশাপাশি এই মামলায় অভিযুক্ত হিসেবে রয়েছেম তাঁর স্ত্রী ও ছেলে। এফআইআরে তাঁদের নামও আছে। অভিযোগের তদন্ত করছে কলকাতা গোয়েন্দা পুলিস। এদিন পুলিস আদালতে জানায়, ধৃতের যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁর ছেলে ও স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও তদন্ত করছে পুলিস। সরকারি আইনজীবী জানান, ধৃতের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। এদিন ধৃতের জামিনের আর্জি জানানো হয়। বিচারক তা নাকচ করে দেন। অন্যদিকে, চেক জালিয়াতি করে ৪১ লক্ষ টাকা হাতানোর অভিযোগে পার্ক স্ট্রিট থানা বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ২০ মে পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।                                                                      

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ