Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিএসএনএলের ফোর জি-র সূচনা আজ

গ্রাহকদের একাংশ যখন ফাইভ জি পরিষেবায় অভ্যস্ত হয়ে উঠেছে, সেই জায়গায় অবশেষে দেশজুড়ে ফোর জি পরিষেবা শুরু করতে চলেছে বিএসএনএল।

বিএসএনএলের ফোর জি-র সূচনা আজ
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রাহকদের একাংশ যখন ফাইভ জি পরিষেবায় অভ্যস্ত হয়ে উঠেছে, সেই জায়গায় অবশেষে দেশজুড়ে ফোর জি পরিষেবা শুরু করতে চলেছে বিএসএনএল। আজ, শনিবার ফোর জি পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি জানিয়েছে, দেশজুড়ে ৯৭ হাজার ৫০০টি মোবাইল টাওয়ার মারফত তারা এই পরিষেবা চালু করবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পরিষেবাটি চালু করতে খরচ হচ্ছে ৩৭ হাজার কোটি টাকা। এরাজ্যে পরিষেবা দেওয়ার জন্য বিএসএনএলের দু’টি সার্কেল আছে। এর মধ্যে কলকাতা সার্কেলে ১ হাজার ৫৯৬টি সাইট থেকে ফোর জি পরিষেবা দেওয়া হবে। খরচ ৩৮৪ কোটি টাকা। অন্যদিকে পশ্চিমবঙ্গ সার্কেলে ২ হাজার ১৪৮টি সাইট থেকে নয়া পরিষেবা মিলবে। তার জন্য প্রায় ৭৮২ কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে বিএসএনএল।

Advertisement
সম্পর্কিত সংবাদ