Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

হরেক স্বাদে ব্রাউনি কাপকেক

বিদেশি অনুষ্ঠানে শেষপাত সমৃদ্ধ করতে ব্রাউনি বা কাপকেকের জুড়ি নেই। আজ ড্রিফটার রেস্তরাঁ থেকে চার রকম ব্রাউনি ও কাপকেকের রেসিপি জানালেন শেফ সুশোভন মিস্ত্রি।

হরেক স্বাদে ব্রাউনি কাপকেক
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিদেশি অনুষ্ঠানে শেষপাত সমৃদ্ধ করতে ব্রাউনি বা কাপকেকের জুড়ি নেই। আজ ড্রিফটার রেস্তরাঁ থেকে চার রকম ব্রাউনি ও কাপকেকের রেসিপি জানালেন শেফ সুশোভন মিস্ত্রি।

Advertisement

নিউটেলা ব্রাউনি

উপকরণ: বেস বানানোর জন্য: মাখন ৫০০ গ্রাম, ডার্ক চকোলেট ২৫০ গ্রাম, আইসিং সুগার ২০০ গ্রাম, ডিম ৫টা, ময়দা ১৭৫ গ্রাম, কোকো পাউডার ৫০ গ্রাম, বেকিং পাউডার ৫ গ্রাম, আখরোট ১০০ গ্রাম। টপিংয়ের জন্য: নিউটেলা ৩৫০ গ্রাম, ফেরেরো রসার ১টা, চকো ওয়েফার স্টিক।

পদ্ধতি: মাখন আর চকোলেট আলদাভাবে গলিয়ে নিন। ডিম আর চিনি একসঙ্গে ফেটিয়ে নিন। তাতে গলানো চকোলেট মেশান। তারপর মাখন মেশান। ভালো করে ফেটিয়ে নিন। তারপর একে একে ময়দা, কোকো পাউডার, আখরোট মিশিয়ে ব্যাটার তৈরি করুন। একটা বেকিং ট্রে গ্রিজ করে নিন। তাতে এই ব্যাটার সমান করে ঢেলে দিন। তারপর তা ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩৫ মিনিট বেক করুন। সম্পূর্ণ ঠান্ডা করে নিন। তারপর নিউটেলা সমান করে ছড়িয়ে দিন। এবার ফেরেরো রসার ও চকো ওয়েফার সাজিয়ে দিন। চৌকো টুকরো করে কেটে পরিবেশন করুন।'

ব্লুবেরি কাপকেক

উপকরণ: বেসের জন্য: মাখন ১০০ গ্রাম, আসিং সুগার ১০০ গ্রাম, ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা, ময়দা ১০০ গ্রাম, দুধ ২০ মিলি। টপিংয়ের জন্য: হুইপড ক্রিম, ব্লুবেরি ফিলিং প্রয়োজন মতো।

পদ্ধতি: মাখন আর চিনি একসঙ্গে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নিন। এবার তাতে ডিম ও ভ্যানিলা মিশিয়ে ফেটাতে থাকুন। এরপর একে একে ময়দা দিন তারপর দুধ দিয়ে মিশিয়ে নিন। এবার এই ব্যাটার কাপকেক মোল্ডে ভরে ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২০ মিনিট বেক করুন। পুরোপুরি ঠান্ডা করে নিন। টপিংয়ের জন্য হুইপড ক্রিম ফেটান। তার সঙ্গে ব্লুবেরি ফিলিং মিশিয়ে দিন। এবার এই মিশ্রণ পাইপিং ব্যাগে ভরে কাপকেকের উপর সাজিয়ে দিন। 

রেড ভেলভেট কাপকেক

উপকরণ: বেসের জন্য: ডিম ৪টে, আইসিং সুগার ৪০০ গ্রাম, ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা, মাখন ২২০ গ্রাম, সাদা তেল ১২০ মিলি, ময়দা ৩২০ গ্রাম, কোকো পাউডার ২৫ গ্রাম, কর্নফ্লাওয়ার ৬০ গ্রাম, দুধ ২৪০ মিলি, ভিনিগার ৪০মিলি, লাল ফুড কালার ৪ চা চামচ। টপিংয়ের জন্য: ক্রিম চিজ ৫০ গ্রাম, আইসিং সুগার ১০ গ্রাম, হুইপিং ক্রিম ২০ গ্রাম।

পদ্ধতি: ডিম, চিনি ও ভ্যানিলা একসঙ্গে ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নিন। এই মিশ্রণে মাখন ও তেল মিশিয়ে আরও ফেটান। এবার ময়দা, কোকো পাউডার ও কর্নফ্লাওয়ার দিয়ে ফেটাতে থাকুন। সবটা মিশে গেলে দুধ, ভিনিগার ও লাল ফুড কালার মেশান। এই মিশ্রণ কাপকেক মোল্ডে ভরে নিন। তারপর তা ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২৫ মিনিট বেক করুন। ঠান্ড করে নিন। এবার টপিংয়ের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ পাইপিং ব্যাগে ভরে কাপকেকের উপর ডিজাইন করে সাজিয়ে পরিবেশন করুন।

ডার্ক চকোলেট ব্রাউনি

উপকরণ: বেসের জন্য: মাখন ৫০০ গ্রাম, ডার্ক চকোলেট ২৫০ গ্রাম, আইসিং সুগার ২০০ গ্রাম, ডিম ৫টা, ময়দা ১৭৫ গ্রাম, কোকো পাউডার ৫০ গ্রাম, বেকিং পাউডার ৫ গ্রাম, আখরোট ১০০ গ্রাম। টপিংয়ের জন্য: নিউটেলা, ডার্ক চকোলেট স্যস, হোয়াইট চকোলেট স্যস, মিল্ক চকোলেট স্যস।

পদ্ধতি: মাখন আর চকোলেট আলদাভাবে গলিয়ে নিন। ডিম আর চিনি একসঙ্গে ফেটিয়ে নিন। তাতে গলানো চকোলেট মেশান। তারপর মাখন মেশান। ভালো করে ফেটিয়ে নিন। তারপর একে একে ময়দা, কোকো পাউডার, আখরোট মিশিয়ে ব্যাটার তৈরি করুন। একটা বেকিং ট্রে গ্রিজ করে নিন। তাতে এই ব্যাটার সমান করে ঢেলে দিন। তারপর তা ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩৫ মিনিট বেক করুন। এবার আলাদা আলাদা পাইপিং ব্যাগে নজেল লাগিয়ে নিউটেলা ও তিন ধরনের স্যস ভরুন। তারপর তা নিজের পছন্দমতো ডিজাইন করে কেকের উপর ছড়িয়ে দিন। ঠান্ডা করে নিয়ে চৌকো টুকরো করে কেটে পরিবেশন করুন। 

 ছবি: প্রদীপ পাত্র

 অলঙ্করণ: সুমনকুমার সিংহ

Advertisement
সম্পর্কিত সংবাদ